“যুদ্ধের ময়দানে রাজনীতিবিদরা দেন অস্ত্র, ধনীরা দেন রুটি আর গরীব মানুষরা দেন প্রাণ”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিপ্লবী ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ কথিত প্রবাদের সূরেই সাংবাদিকদের বলেলেন-”রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার ওই পোস্টে মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পোস্টটি হাজার হাজার শেয়ার হয়েছে। অনেকের ধারণা, ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ। অবশ্য ওই বক্তব্যের জন্য ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন রিজভী।
এদিকে সোমবার রাতে প্রোফাইল পিকচার আবার লাল করেছেন হাসনাত আবদুল্লাহ। পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে আন্দোলনকারীরা প্রোফাইল পিকচার লাল করেছিলেন। প্রোফাইল পিকচার লাল করে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন,
সাঈদ ওয়াসিম মুগ্ধ,
শেষ হয়নি যুদ্ধ।
১৩৪ শে জুলাই, ২০২৪
অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে শ্লোগান দেয়ার প্রেক্ষিতে বুধবার হাসনাত আবদুল্লাহ তার ফেইসবুক প্রোফাইলে জুলাই ১৩৬, ২০২৪ ইং উল্লেখ করে উপদেষ্টা নাহিদ ইসলামকে সমর্থন করে ইংরেজিতে আরো একটি পোস্ট দেন। নিচে তা হুবুহু তুলে ধরা হলো-
This is what Bangladesh has looked like over the past 16 years. Those supporting the Hasina Rehabilitation Project will bring the country back to those same conditions: bloodshed, forced disappearances, killings, and much more. Supporting Hasina regime's rehabilitation will ultimately result in the same devastating outcomes.
July 136, 2024.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিপ্লবী ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ ফেইসবুফ প্রোফাইল লিংক: Hasnat Abdullah



Post a Comment